জামিনের শর্ত ভাঙছেন পার্থ! আদালতের দ্বারস্থ সিবিআই

N
news13s_staff@gmail.comNews13s Verified
1 min read
Share
জামিনের শর্ত ভাঙছেন পার্থ! আদালতের দ্বারস্থ সিবিআই
কলকাতা: জামিনের শর্ত ভাঙছেন পার্থ চট্টোপাধ্যায়। এই অভিযোগ তুলে আদালতে গেল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত বছরের নভেম্বরে জামিনে মুক্তি পান। গ্রেফতারির ৩ বছর ৩ মাস ১৯ দিনের মাথায় জেল থেকে ছাড়া পান তিনি। তার আগে গত বছরের সেপ্টেম্বরে তাঁর জামিনের নির্দেশ দেওয়ার সময়ে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল হাইকোর্ট। তার মধ্যে অন্যতম ছিল, সপ্তাহে এক বার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। হাইকোর্ট এও বলেছিল, শর্তগুলির মধ্যে কোনওটি লঙ্ঘন হয়েছে বলে মনে করলে পার্থের জামিন বাতিল করতে পারবে নিম্ন আদালত। এই অবস্থায় পার্থের বিরুদ্ধে বৃহস্পতিবার বিশেষ আদালতে অভিযোগ জানাল সিবিআই। যদিও অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর দাবি, আমার মক্কেল পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ। মাঝে মাঝে হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। পাশাপাশি ভার্চুয়ালি হাজিরার কথা বলে সিবিআইকে মেল করা হয়েছিল বলেও আদালতে জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আদালতে।