ভাড়াবাড়ি থেকে কোটি টাকার প্রাসাদ! তল্লাশিতে উদ্ধার অস্ত্র ও বাংলাদেশি নথি, গ্রেফতার বৃহন্নলা সমাজের গুরু মা পিপাসা

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
ভাড়াবাড়ি থেকে কোটি টাকার প্রাসাদ! তল্লাশিতে উদ্ধার অস্ত্র ও বাংলাদেশি নথি, গ্রেফতার বৃহন্নলা সমাজের গুরু মা পিপাসা
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ​গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার কাকভোর থেকে যৌথ ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বিএসএফ ও কোতোয়ালি থানার পুলিশের হানা। টানা আট ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশিতে উদ্ধার হল দুটি দেশি আগ্নেয়াস্ত্র, তিনটি তাজা কার্তুজ, দুটি খালি ম্যাগাজিন, দুটি বাংলাদেশি সিম কার্ড, বাংলাদেশ সরকারের ইস্যু করা একটি জন্ম শংসাপত্র এবং বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা। ঘটনায় বাড়ির মালকিন বৃহন্নলা সমাজের গুরু মা পিপাসা হালদার(৫২)-কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে জলপাইগুড়ি শহরে। প্রসঙ্গত, জলপাইগুড়ি শহরের রায়কত পাড়ায় বৃহন্নলাদের ৩৫ জনের বড় দল বসবাস করে। আগে ভাড়াবাড়ি থাকলেও, এখন ওই এলাকায় একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁদের। বৃহস্পতিবার ভোর থেকে সেখানে হানা দেয় বিএসএফ, বিএসএফের গোয়েন্দা শাখা, কেন্দ্রীয় শুল্ক দফতরের ও জলপাইগুড়ি জেলা এবং কোতোয়ালি থানার পুলিশ। বাংলাদেশী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বৃহ্নন্নলাদের ডেরায়। পাশাপাশি তাঁদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা সহ আরও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বলেও সূত্র মারফত খবর যায় বিএসএফের কাছে। সেই সূত্র ধরেই এদিনের তল্লাশি অভিযান। ঘটনায় জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনিবাস এম.পি. বলেন, 'নির্দিষ্ট খবরের ভিত্তিতে দীর্ঘ তল্লাশির পর পিপাসা হালদার নামে এক বৃহন্নলাকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি অভিযানে তাঁর ডেরা থেকে উদ্ধার হয়েছে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, তিন রাউণ্ড কার্তুজ, দুটি ম্যাগজিন, দুটি বাংলাদেশি সিমকার্ড এবং একটি বাংলাদেশি জন্ম শংসাপত্র। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাঁকে জলপাইগুড়ি আদলতে পেশ করা হবে।'