রক্ষাকবচ উঠতেই গ্রেফতার অভিষেকের আপ্তসহায়ক সুমিত

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
রক্ষাকবচ উঠতেই গ্রেফতার অভিষেকের আপ্তসহায়ক সুমিত
বর্ণালী সাহা, কলকাতা: সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজের পরই গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তাঁকে অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি। শালবনি ও ডেবরার জমি দুর্নীতি এবং চাকরি দেওয়ার নামে প্রতারণা সহ একাধিক মামলায় অভিযুক্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে পুলিশ ও সিআইডি তাঁর খোঁজ করছিল। বৃহস্পতিবার আদালতের রায় প্রকাশের পরেই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনী। সেখান থেকে সুমিতকে গ্রেফতারের করে ভবানী ভবনে নিয়ে যান সিআইডি আধিকারিকেরা। সেখান থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির করানো হবে সুমিতকে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারে সিআইডি। সুমিতের গ্রেফতারি প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায় গ্রেফতার হয়েছেন। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বাতিল হওয়ায় কালীঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। ১২১, কালীঘাট রোড থেকে তাঁকে রাজ্য পুলিশের সিআইডি গ্রেফতার করেছে।' প্রসঙ্গত, সুমিতের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল শালবনি থানায়। সেই মামলাতেই তাঁকে খুঁজতে গত জুন মাসে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। মাঝরাতে অভিষেকের বাড়ির তালা ভেঙে সুমিতের খোঁজে তল্লাশি চালানো হয়েছিল।