স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি! রেস্তোরাঁর শুধু লাইসেন্স সাসপেন্ড নয়, বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 10, 2026
1 min read
কলকাতা: প্রশ্নের মুখে খাদ্য সুরক্ষা! পুজোর মুখে কলকাতার খ্যাতনামা ৪০টি রেস্তরাঁয় তালা। আরসালান থেকে করিমস, নিম্নমানের খাবার বিক্রি করার অভিযোগে কলকাতার ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড করল রাজ্যের খাদ্য সুরক্ষা দফতর। এমনটাই জানান কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে।
জানা গিয়েছে, ৫৯২ জায়গায় অভিযান চালিয়ে ফেলে দেওয়া হয়েছে ১২২৪ কেজি পচা খাবার। যার মধ্যে রয়েছে ছানা, সন্দেশ থেকে মাংস। কিন্তু এই সাময়িক সাসপেন্ডে খুশি নন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। খাদ্যের মান ও স্বাস্থ্যবিধির গুরুতর লঙ্ঘন হলে সেই সমস্ত দোকানের লাইসেন্স বাতিল করে সেগুলিকে বন্ধ করে দেওয়া উচিত বলে জানান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী।
এদিন মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, ‘রেস্তোরাঁ, হোটেল যদি স্বাস্থ্যবিধি না মানে, মিষ্টির দোকানে ক্ষতিকর রং ব্যবহার করা হয়, তাহলে তো শুধু অনিয়ম নয়, মানুষের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি ছিনিমিনি খেলা এবং গুরুতর অপরাধ। যে ভাবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপ করা হয়, সেই একই ভাবেই এই ধরনের রেস্তোরাঁ, খাবারের দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
