বাংলার পর্যটনের নতুন দিশা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উন্মোচন হল নতুন লোগো
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 5, 2026
2 min read
সায়ন চক্রবর্তী, কলকাতা:
বাংলার পর্যটনকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বড় উদ্যোগ। ৪ সেপ্টেম্বর শুক্রবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের নতুন ব্র্যান্ড আইডেন্টিটি ও লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করা হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিতিতে। অনুষ্ঠানে নতুন লোগোর পাশাপাশি প্রকাশ করা হয়েছে পর্যটন দপ্তরের নতুন স্লোগান— “West Bengal: Where India Feels Different”।
নতুন লোগোকে সামনে রেখে বাংলার পর্যটনকে আন্তর্জাতিক মানচিত্রে আরও শক্তিশালীভাবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে নদী, ঐতিহ্যবাহী স্থাপত্য থেকে সংস্কৃতি—পশ্চিমবঙ্গের পর্যটনের বৈচিত্র্যকে এক ছাতার তলায় তুলে ধরাই এই নতুন ব্র্যান্ড পরিচয়ের অন্যতম লক্ষ্য।
পর্যটন দপ্তরের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যটন পরিকাঠামো উন্নয়নের উপরও জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই জেলাভিত্তিক পর্যটন বিকাশে ‘One District, One Destination’ নীতির কথা জানানো হয়েছে। এর মাধ্যমে প্রতিটি জেলার বিশেষ পর্যটন সম্ভাবনাকে সামনে আনার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও সুন্দরবন ও গঙ্গাবক্ষে জল-পর্যটনের প্রসার, সরকারি ট্যুরিস্ট লজগুলির আধুনিকীকরণ এবং দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে একাধিক নতুন পরিকল্পনার কথাও সামনে এসেছে।
নতুন লোগো ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলার পর্যটনকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পে বিনিয়োগ, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যও রয়েছে।
পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের সরকারি ওয়েবসাইটেও রাজ্যের বিভিন্ন পর্যটনস্থল—দার্জিলিং, সুন্দরবন, দীঘা, ডুয়ার্স, কালিম্পং, শান্তিনিকেতন, পুরুলিয়া, কলকাতা ও বিষ্ণুপুর-সহ একাধিক গন্তব্যের তথ্য তুলে ধরা হয়েছে।বাংলার পর্যটনের ব্র্যান্ড পরিচয় এখন নজর থাকবে নতুন উদ্যোগগুলি বাস্তবে কতটা কার্যকর হয় এবং দেশ-বিদেশের পর্যটকদের কাছে বাংলাকে কতটা নতুন আকর্ষণে তুলে ধরতে পারে, তার দিকে।
