আবাসন থেকে আনাজে ঠকছে সাধারণ মানুষ! কড়া নজরদারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

N
news13s_staff@gmail.comNews13s Verified
1 min read
Share
আবাসন থেকে আনাজে ঠকছে সাধারণ মানুষ! কড়া নজরদারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বর্ণালী সাহা, কলকাতা: আবাসন থেকে বাজার—সর্বত্র ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় কড়া নজরদারির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউ মার্কেট এলাকায় ক্রেতা সুরক্ষা দফতরের আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কোনও ক্ষেত্রেই সাধারণ মানুষকে ঠকানো বরদাস্ত করা হবে না। আবাসন ক্ষেত্রে প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায় থেকে শুরু করে বাজারে আনাজের ওজনে কারচুপি বা বেশি দাম নেওয়ার অভিযোগ—সবকিছুর বিরুদ্ধেই প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, ক্রেতার অধিকার রক্ষায় নজরদারি আরও বাড়াতে হবে এবং অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষকেও কেনাকাটার সময় বিল নেওয়া, দাম ও ওজন যাচাই করা এবং প্রতারিত হলে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।