প্রাক্তন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 1, 2026
2 min read
রামপুরহাট: বীরভূমের রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে রামপুরহাট থানার অন্তর্গত কুসুম্বা গ্রামে নিজের বাড়ির দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।মৃতের নাম বৃষ্টি মুখোপাধ্যায়। পরিবারের সদস্যরা বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর ময়নাতদন্ত করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হলেও ঠিক কী কারণে বৃষ্টি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, মৃত বৃষ্টি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমুলের প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। তবে ওই অভিযোগের সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
অন্যদিকে, সম্প্রতি বৃষ্টির ব্যক্তিগত জীবনেও সমস্যার কথা জানা গিয়েছে। স্বামীর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল বলে সূত্রের খবর। তবে এই পারিবারিক সমস্যার সঙ্গে তাঁর মৃত্যুর কোনও সম্পর্ক রয়েছে কি না, সেটিও এখনও স্পষ্ট নয়।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
