মায়াপুর থেকে জ্বলপথে বাবুঘাট ফেরী চলাচলের উদ্যোগ রাজ্য সরকারের
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 1, 2026
2 min read
নদীয়া: এবারে তীর্থনগরী মায়াপুর থেকে বাবুঘাট চলবে ফেরি। প্রকল্পের
ঘোষণা হয়েছিল তৃণমূলের আমলে, কিন্তু সরকারের থাকাকালীন তা বাস্তবায়িত হয়নি। এবার রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকারের হাত ধরে তীর্থনগরী মায়াপুর থেকে বাবুঘাট পর্যন্ত জলপথে ফেরি চলাচলের নেওয়া হল উদ্যোগ।
জানা গিয়েছে, বাবুঘাট এবং মায়াপুরের মধ্যে প্রথম পর্যায়ে দুইটি হাইব্রিড ডিজেল ইলেকট্রিক ফ্রি চালানো হবে।
দেশ ও বিদেশ থেকে প্রচুর পরিমানে পর্যটকের আনাগোনা হয় নবদ্বীপ ও মায়াপুর ইসকনে। বিদেশ থেকে কলকাতা বিমানবন্দরে নেমে দীর্ঘ সড়কপথে মায়াপুর পৌঁছতে বিদেশীরা অনেকেই অস্বস্তি বোধ করেন। শুধু তাই নয় কলকাতা থেকে সড়কপথে এবং ট্রেন পথে হাজার হাজার পর্যটক প্রতিদিন তীর্থ নগরীতে আসেন। বাবুঘাট থেকে মায়াপুরের প্রভুপাদ ঘাট পর্যন্ত ফেরি ব্যবস্থা চালু হলে পর্যটক ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটবে।
এই বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার জানান, আগের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই ডবল ইঞ্জিন সরকার পর্যটন ব্যবস্থার উন্নতিকরণে এই অভিনব পদক্ষেপ নিয়েছে। নবদ্বীপ থেকে বাবুঘাট জলপথে ফেরি চালু হলে পর্যটন ব্যবস্থার উন্নতি ঘটবে একই সাথে হেরিটেজ সিটি নবদ্বীপ মায়াপুর সমগ্র বিশ্বে আরো বেশি করে সমাদ্রিত হবে। জলপথে এই ফেরি ব্যবস্থা চালু হলে পর্যটকরা ভালোভাবে জলযাত্রা উপভোগ করতে পারবেন। তাই বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসংখ্যাধন্যবাদ এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য।
