অনাস্থা ভোটে কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েত দখল বিজেপির
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 1, 2026
1 min read
মথুরাপুর:
রাজ্যে পালাবদলের আবহে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। মঙ্গলবার অনাস্থা ভোটে জয়ী হয়ে ফের পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পেলেন বিজেপির সুশান্ত মণ্ডল।এদিন পঞ্চায়েতের সামনে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে নতুন করে প্রধান গঠন হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রধান হয়ে ছিলেন সুশান্ত মণ্ডল। পরে তাঁকে সরিয়ে তৃণমূলের প্রশান্ত হালদারকে প্রধান করা হয় বলে অভিযোগ করেছিল বিজেপি। এছাড়াও সেই সময় সুশান্তকে নানা ভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল বলেও অভিযোগ বিজেপি নেতৃত্বের।
মঙ্গলবার অনাস্থা ভোটে জয়ী হয়ে ফের প্রধানের পদে বসেন সুশান্ত। এদিনের ঘটনা ঘিরে পঞ্চায়েত চত্বরে ছিল টানটান উত্তেজনা। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। অনাস্থা ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
ফলে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দখলবদলকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
