বরফ কারখানায় গ্যাস লিক! অসুস্থ একাধিক
N
news13s_staff@gmail.comNews13s Verified
August 25, 2026
2 min read
বসিরহাট:
বরফ কারখানায় গ্যাস লিক করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন এলাকার প্রায় ২৫ জন বাসিন্দা। ঘটনার পর এই বরফ কল বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। যা নিয়ে তীব্র চঞ্চল্য ছড়ায় হাড়োয়া থানার অন্তর্গত শেখ পাড়া এলাকায়। এই এলাকায় দীর্ঘ প্রায় ১২ বছর ধরে রয়েছে একটি বড় কারখানা। রবিবার বিকেলে হঠাৎ সেই বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়াম গ্যাস বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে ওই বরফ কারখানার পার্শ্ববর্তী এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস। ঘটনায় মহিলা পুরুষ শিশু সহ প্রায় ২৫ জন শ্বাসকষ্ট জনিত উপসর্গ নিয়ে অসুস্থ হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁদেরকে ভর্তি করা হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। ঘটনার পর গভীর রাতে হাড়োয়া বেড়াচাঁপা রোড অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি মাঝেমধ্যে এইরকম ঘটনা ঘটে, বারবার বরফ কারখানার মালিককে বলেছি, কিন্তু তাঁরা কোনও ব্যবস্থা না নেওয়ায় আজ এই রকম দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর সোমবার কারখানা পরিদর্শন করতে যান হাড়োয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকার, বিডি অফিসের আধিকারিক, পরিবেশ দফতরের আধিকারিক ও অগ্নি নির্বাপন দফতরের আধিকারিকেরা। এদিন তারা এই কারখানা যদিও ঘটনার পর বরফ কারখানার মালিক পলাতক।
