মেয়ের ধর্ষণ ও খুনের সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার পরিবার
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 30, 2026
2 min read
নিজস্ব প্রতিনিধি
কলকাতা। ৩০ জুলাই
মেয়েকে ধর্ষণের পর অ্যাসিডে পুড়িয়ে করা হয়েছিল খুন! ঘটনাকে কার্যত জোর করে আত্মহত্যা প্রমান করা হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। কাঠগড়ায় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এমনটাই অভিযোগ নির্যাতিতার মায়ের। ঘটনার দু'বছর পেড়িয়ে গেলেও মেলেনি বিচার। এবার মেয়ের হত্যার সুবিচারের আশায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে মা।
বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে ঘটনার সমস্ত নাথিপত্র নিয়ে হাজির হয়ে নির্যাতিতার মা। জানা গিয়েছে, ২০২৪ সালের ১৬ অক্টোবর লক্ষ্মীপুজোর পরের দিন ভয়ংকর কাণ্ড ঘটেছিল কৃষ্ণনগরে। এক ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। পরিবারের তরফে পুলিশের দ্বারস্থ হয়। ঘটনায় পুলিশ প্রথমে বিষয়টিকে খুন বলে। কিন্তু ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খোলেনি পুলিশ। নির্যাতিতার মায়ের দাবি, পড়বর্তীতে পুলিশের আচমকাই সুর বদলে যায়। পুলিশের তরফে দাবি করা হয় আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া। পরিবারের তরফে বারবার ধর্ষণ ও খুনের অভিযোগ দায়েরের চেষ্টা করা হলেও লাভ হয়নি। এরপর আইনজীবীর সহযোগিতায় অবশেষে অভিযোগ দায়ের করতে পারে পরিবার। তবে তদন্ত এগোয়নি।
সেই সময় কৃষ্ণনগরের তৎকালীন সাংসদ মহুয়া মৈত্র টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ নির্যাতিতার মায়ের।
এদিন নির্যাতিতার মা জানান, ঘটনার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। বর্তমানে রাজ্যে পালাবদলের পরে তৎকালীন বিরোধী দলনেতা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই মেয়ের সুবিচারের আশা নিয়ে জনতার দরবারে হাজির হয়েছি। পাশাপাশি তিনি জানান, আমার আশা আমার মেয়ের খুনের সঠিক বিচার পাবো।
