মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ১১
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 25, 2026
1 min read
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ধর্মতলায় সিজিপি সহ বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনে শুক্রবারে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।প্রতিবাদের নামে কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলা চালানো হয়। ঘটনায় একাধিক সাংবাদিক আহত হয়। পাশাপাশি নিগৃহীত করা হয় মহিলা সাংবাদিকদের। এই নিয়ে শুক্রবার এসএসকেএম হাসপাতালে আহত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের দেখতে গিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আন্দোলনে হিংসা ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহম্মদ আফরোজ। উল্লেখ, শনিবার বিধানসভায় বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী যে পাঁচজনের নাম উল্লেখ করেছিলেন, তাঁর মধ্যেই একজন হলেন আফরোজ। আবার আফরোজের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ভিডিয়ো রয়েছে। ফলে তাঁর তৃণমূল যোগ নিয়েও প্রশ্ন উঠছে।
যদিও কলকাতা পুলিশকে ই-মেইল করে সিজিপি-র তারফে জানানো হয়, ধৃতদের কেউই তাদের সঙ্গে যুক্ত নয়।
