'চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না', বিধানসভায় ক্ষতিগ্রস্তদের ছবি তুলে বিবৃতি শুভেন্দুর
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 25, 2026
2 min read
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
'চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না', বিধানসভায় বিবৃতি দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ক্ষতিগ্রস্তদের ছবি তুলে এমনটাই জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে সরাসরি ' চিটিংবাজ ভাইপো '
আখ্যা দিয়ে জানান, এই অপরাধের জন্য তাঁকে বা তাঁর সহযোগী কাউকে কোনও রেয়াত করা হবে না।
প্রসঙ্গত, শুক্রবার বিধানসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের একাধিক অভিজোগ নিয়ে সরব হয়েছিলেন ফলতার বিধায়ক দেবাংশু পন্ডা। তারই পরিপেক্ষিতে শনিবার বিধানসভায় বিবৃতি দেওয়ার সময় এননই কড়া ভাষায় আক্রমন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এছাড়াও বিবৃতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, বিষ্ণুপুরে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। যাকে তিনি বড়ো রকমের কেলেঙ্কারি বলে একাধিক ক্ষতিগ্রস্থদের ছবি বিধানসভায় তুলে ধরে বলেন, ' শিবিরে চিকিৎসা করে একটি শিশুর শারীরিক ভাবে অক্ষম হয়ে পড়েছে, একটি শিশুর হাত নষ্ট হয়েছে, এক মহিলার পা কেটে বাদ দিতে হয়েছে। এই ঘটনাগুলো খুনের সমতুল্য। এই শিবিরের জন্য সরকারি হাসপাতাল থেকে ইউএসজি মেশিন, এক্স-রে মেশিন সহ বহু মেশিন বাইরে নিয়ে যাওয়া হয়েছে, যা আমরা ইতিমধ্যেই উদ্ধার করেছি।
এছাড়াও সরকারি চিকিৎসক ও মেডিকেল কলেজের পড়ুয়াদের কাজে লাগানো হয়েছিল। শুধু তাই নয় মেয়াদ উর্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছিল,' বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
এছাড়া তিনি জানান, এই বিষয়ে ক্ষতিগ্রস্তদের অভিযোগকে এফআইআর গণ্য করে ঘটনার তদন্তে রাজ্যের সিআইডি, এসটিএফ, দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ এবং মেডিকেল বিশেষজ্ঞদের নিয়ে যৌথ অভিযান শুরু হয়েছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতা অনুযায়ী কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। সরকার যেকোনও দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি নিয়েই এগোবে বলে নিজের বক্তব্যে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারী।
