কয়েক কোটি টাকার সোনা নিয়ে রাস্তায় ঘোরাঘুরি! খাস কলকাতায় গ্রেফতার ভিন রাজ্যের ২ যুবক

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
কয়েক কোটি টাকার সোনা নিয়ে রাস্তায় ঘোরাঘুরি!  খাস কলকাতায় গ্রেফতার ভিন রাজ্যের ২ যুবক
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতার রাস্তায় কোটি কোটি টাকার সোনা নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি। গ্রেফতার ভিন রাজ্যের দুই যুবকক।ধৃতরা হলেন, ভগিরথ জানা, উড়িস্যার বাসিন্দা এবং অজিত মহিতা মহারাষ্ট্রের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৪টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা। এছাড়াও ধৃতদের কাছ থেকে পুরোনো বেশ কিছু টাকাও উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃতদের লেকটোনের বি ব্লকের লেকের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে লেকটাউন থানার কর্তব্যরত পুলিশকর্মীরা। তাঁদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় কোটি কোটি টাকার সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার কোনও বৈধ নথি বা মালিকানার প্রমাণ দেখাতে না পারায় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই যুবককে আটক করা হয়। তল্লাশিতে তাঁদের ব্যাগ থেকে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া সোনার উৎস সম্পর্কে সন্তোষজনক উত্তর দিতে পারেননি ধৃতরা। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে বিধাননগরের নগরপাল রাঠোর অমিত কুমার ভারত জানান, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘটনার সঙ্গে একটি বৃহত্তর চোরাচালান বা হাওলা চক্র জড়িত থাকতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখে ধৃতদের মোবাইল ফোন, যোগাযোগের নথি এবং যাতায়াতের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।