নিট কাণ্ডে ধর্মতলায় ককরোচের প্রতিবাদে ধুন্ধুমার! আক্রান্ত সংবাদমাধ্যম

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
নিট কাণ্ডে ধর্মতলায় ককরোচের প্রতিবাদে ধুন্ধুমার! আক্রান্ত সংবাদমাধ্যম
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে জুতো, বোতল ছুঁড়ে মারার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে।খবর সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হলেন সংবাদমাধ্যমের কর্মীরা। ভাঙ্গা হল সংবাদ মাধ্যমের ক্যামেরা।আহত সংবাদ মাধ্যমের কর্মীদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। শুক্রবার দুপুর থেকেই শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে ছাত্রদের ঢল নামে। এসএফআই, এআইডিএসও, আইসা সহ একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের পতাকায় মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বহু ছাত্রছাত্রীও মিছিলে সামিল হন। মিছিল যত ধর্মতলার দিকে এগোয়, ততই জনসমাগম বাড়তে থাকে। অভিযোগ, শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল জুতো-জলের বোতল। এমনকী পুলিশের গায়েছোড়া হয় জল। ঘটনাকে কেন্দ্র করে উঠল প্রতিবাদে বহিরাগতদের ষড়যন্ত্রের অভিযোগ। ঘটনায় পালটা আত্মরক্ষার্থে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গেলে ছত্রভঙ্গ হয়ে যায় ককরোচদের বিক্ষোভ।প্রতিবাদের নাম পড়ুয়াদের মিছিল থেকে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে জলকামান ছোড়ে পুলিশ। ঘটনার খবর করতে গিয়ে আক্রান্ত হতে হল সংবাদমাধ্যমকেও। যার জেরে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরেকার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। ব্যাহত হয় যান চলাচল পুলিশ সূত্রে খবর, নির্ধারিত কর্মসূচির বাইরে বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল ও অন্যান্য বস্তু ছোড়া হয়। জবাবে পুলিশ লাঠিচার্জ করে এবং ভিড় ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর জেরে ধর্মতলা চত্বরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ গোটা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ শুরু করেছে। নিট কাণ্ডকে কেন্দ্র করে চলতে থাকা আন্দোলনের আবহে ধর্মতলার এই সংঘর্ষ নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।