মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বরুণ খুন মামলায় বড় পদক্ষেপ, সরকারি আইনজীবী বদল, নিয়োগ বিশেষ সরকারি আইনজীবী
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 17, 2026
2 min read
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
দীর্ঘ ১৪ বছর ধরে বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় থাকা বরুণ সেনগুপ্ত হত্যা মামলায় গুরুত্বপূর্ণ মোড়। নিহত শিক্ষক বরুণ সেনগুপ্তের পরিবারের পক্ষ থেকে সম্প্রতি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে দ্রুত ও নিরপেক্ষ বিচারের আবেদন জানানোর পর মামলায় দায়িত্বপ্রাপ্ত সরকারি আইনজীবীকে সরিয়ে বিশেষ সরকারি আইনজীবী (স্পেশাল পাবলিক প্রসিকিউটর) নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্তে মামলার বিচারপ্রক্রিয়া আরও গতি পাবে বলেই প্রশাসনিক মহল ও পরিবারের আশা।
পরিবারের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে মামলার বিচারপ্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোচ্ছিল না। সেই কারণে তাঁরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে আবেদন জানান। এরপরই রাজ্য সরকার মামলার গুরুত্ব বিবেচনা করে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয়।
নিহতের পরিবারের বক্তব্য, নতুন বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ বিচারপ্রক্রিয়াকে আরও কার্যকর করবে।
তবে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, শুধু আইনজীবী বদল নয়, দ্রুত বিচার শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই তাঁদের মূল দাবি।
শুক্রবার বরুণ খুনের মামলার ৩৭ নম্বর সাক্ষ্য গ্রহণ করা হল। সঙ্গে পরিবর্তন করা হয়েছে সরকার পক্ষের আইনজীবীকে। দেওয়া হয়েছে বিশেষ সরকারি আইনজীবী। এদিন সাক্ষ্য গ্রহণ পরের নতুন বিশেষ সরকারি আইনজীবী জানান, আজ ৩৭ নাম্বার সাক্ষ্য গ্রহণ করা হল। পরবর্তী তারিখ দেওয়া দেওয়াছে আগামী ৩১ অগষ্ট। ওই দিন বরুণ বিশ্বাসের বাবার সাক্ষ্য গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, 'এই মামলা দীর্ঘদিন ধরে চলছে। আমরা আশাবাদী দ্রুত মামলার নিষ্পত্তি হবে।'
উল্লেখ্য, ২০১২ সালে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা রেলস্টেশন এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ ও নারী নির্যাতনের প্রতিবাদ করায় কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ সেনগুপ্তকে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার সম্পূর্ণ হয়নি। বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের সাম্প্রতিক সিদ্ধান্তে মামলার নিষ্পত্তি দ্রুত হবে বলেই আশা করছেন নিহতের পরিবার।
