অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে দাসপুরে গ্রাম পঞ্চায়েত ঘেরাও, বিক্ষোভ মহিলাদের
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 3, 2026
1 min read
নিজস্ব প্রতিনধি, পশ্চিম মেদিনীপুর:
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভে সামিল হলেন একাধিক মহিলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা সকলেই নির্ধারিত নিয়ম মেনে অনলাইনে আবেদনপত্র জমা দিয়েছেন এবং তার রিসিভ কপিও সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে জমা করেছেন। তবুও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়েনি। যদিও একই এলাকার অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে বলে দাবি তাঁদের।
এই বৈষম্যের প্রতিবাদেই এদিন পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান মহিলারা। দ্রুত বঞ্চিত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি তোলেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
