ভাঙচুর বিজেপি বিধায়ক কার্যালয়! গ্রেফতার ৩

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
ভাঙচুর বিজেপি বিধায়ক কার্যালয়! গ্রেফতার ৩
নিজস্ব প্রতিনিধি, মেমারি: মঙ্গলবার রাতে ভাঙচুর করা হল মেমারি বিজেপি বিধায়কের কার্যালয়। বিধায়ক মানব গুহর অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মেমারি চকদিঘি মোর সংলগ্ন বিধায়ক অফিসে বসে থাকেন বেশ কিছু দলীয়কর্মী থেকে সাধারণ মানুষ। ঠিক সেই সময়েই বিধায়ক কার্যালয়ে অতর্কিতে হামলা চালায় বেশ কয়েক জন দুষ্কৃতকারী। অভিযোগ দুষ্কৃতীকারীরা মেমারির বর্ষীয়ান বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্যের অনুগামী। অভিযোগ, প্রথমে দুষ্কৃতীরা বিধায়ক মানব গুহর‌ সাথে দেখা করতে আসে। কিন্তু সেখানে বিধায়কের সাথে দেখা না হওয়ায় সেখানে উপস্থিত দলীয় কর্মীদের সাথে উত্তপ্ত বাক্য বিনীময় শুরু হয়। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এরপর বিধায়ক কার্যালয়ে থাকা সিসিটিভি, মনিটর, টেলিফোন, চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্লেক্সও ছিঁড়ে ফেলা হয়। ঘটনার পরই বিধায়ক মানব গুহর সমর্থকেরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেই মেমারি তারকেশ্বর রোডের ওপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়কের পক্ষ থেকে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে সুজন সর্দার, অসীম কোলে এবং রবীন্দ্র সিকদার নামে তিনজনকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। এদিন ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হয়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়কের পক্ষ থেকে কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি।