আমলাদের রাজনৈতিক ক্যাডার বানানো চলবে না, কড়া বার্তা শুভেন্দুর
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 1, 2026
1 min read
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রশাসনের মেরুদণ্ড ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস-এর অফিসারদের কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এক অনুষ্ঠানে সরাসরি আশ্বস্ত করার পাশাপাশি সতর্কবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, আমলাদের কোনও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না। আসন্ন নির্বাচনে তাঁদের কোনোভাবেই রাজনৈতিক ক্যাডার হিসেবে ব্যবহার করার পক্ষপাতী নয় বর্তমান রাজ্য সরকার।
প্রশাশন সূত্রে জানা গিয়েছে, আমলাতন্ত্রের নিরপেক্ষতা বজায় রাখতেই মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান।
বুধবার এক প্রশাসনিক বৈঠকে অফিসারদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আপনাদের ব্যবহার করব না, নির্বাচনে রাজনৈতিক ক্যাডার বানাব না।'
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে যেমন তিনি অফিসারদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার বার্তা দিলেন, তেমনই অপরদিকে বুঝিয়ে দিলেন যে কাজের ক্ষেত্রে কোনও রকম রাজনৈতিক আপস বরদাস্ত করবে না রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতি এবং আমলা মহলে স্বাভাবিকভাবেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
