অন্নপূর্ণা যোজনার অর্থপ্রদান উপলক্ষে বিজেপি মহিলা মোর্চার মিছিল
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 1, 2026
2 min read
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ:
নির্বাচনের আগে বিজেপির প্রকাশিত ইস্তেহারে মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকা করে 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্প চালুর প্রতিশ্রুতির কথা তুলে ধরে। ইস্তেজারের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থপ্রদান উপলক্ষে রায়গঞ্জের রাজপথে মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চা। মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের পাশাপাশি জেলা বিজেপির মণ্ডল ও বুথ স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ এবং জেলা মহিলা মোর্চার সভাপতি অর্পিতা কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন জেলা মহিলা মোর্চার সভাপতি অর্পিতা কর্মকার বলেন, 'রাজ্য সরকারের তরফে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং বেকার যুবকযুবতী, কৃষক ও সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত বিভিন্ন সুবিধা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।'
জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, 'নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ।' পাশাপাশি তিনি দাবি করেন, সাধারণ মানুষের কল্যাণ ও মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই ব্বিজেপি সরকারের প্রধান লক্ষ্য।
