দীর্ঘ ১২বছর পর দলীয় অফিস পুনঃউদ্ধার করল প্রদেশ কংগ্রেস
N
news13s_staff@gmail.comNews13s Verified
May 31, 2026
1 min read
জয়নগর: রাজ্যে পালাবদলের পরে এবার নিজেদের দলীয় অফিস পুনঃউদ্ধারে নেমে পড়েছে কংগ্রেস ও সিপিআইএম।রবিবার জয়নগর ১নং ব্লকের জয়নগর থানার হরিনারায়ণপুর পঞ্চায়েতের গৌড়ের হাটে দীর্ঘ ১২ বছর তৃণমূল কংগ্রেসের দখলে থাকা দলীয় অফিস পুনঃউদ্ধার করল প্রদেশ কংগ্রেস।
এদিন জয়নগর ১নং ব্লক কংগ্রেস সভাপতি শঙ্কর রায়, জেলা কংগ্রেস নেতা তারিক আনোয়ার শেখ, শ্রীপুর পঞ্চায়েতের কংগ্রেস নেতা রোমি শেখ সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে দলীয় কার্যালয় উদ্ধার করে প্রদেশ কংগ্রেস।
এদিন দলীয় অফিস থেকে উদ্ধার হওয়া সরকারি কিছু সামগ্রী জয়নগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রদেশ কংগ্রেসের তরফে।
