অভিষেকের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৫ তৃণমূল বিধায়ক ঘনিষ্ট
N
news13s_staff@gmail.comNews13s Verified
May 31, 2026
2 min read
সোনারপুর: তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৫। রবিবার ধৃত ৫জনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ২৬ দিন পর শনিবার দলীয় কর্মসূচিতে সোনারপুরে গিয়ে আক্রান্ত হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদকে মারধর ও হেনস্থার ঘটনায় শনিবার রাতেই অভিযুক্ত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থলের ভিডিয়ো খতিয়ে দেখে রাতভর তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়।অভিযুক্তদের বিরুদ্ধে হামলা, মারধর, বেআইনি ভাবে জমায়েত, পথ আটকানো, গালিগালাজের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন আকাশ গায়েন, কাজল দাস, দেবাশিস, নির্মাল্য সেনগুপ্ত এবং তপন মাইতি। ধৃত প্রত্যেকেই রাজপুর সোনারপুর পুরসভার ৯ ওয়ার্ডের বাসিন্দা।পাশাপাশি জানা গিয়েছে ধৃত ৫ জনই প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের ঘনিষ্ঠ।ধৃতদের নিজেদের হেফাজতে রেখে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।
ঘটনার পরেই রাজ্য বিজেপির তরফে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিবৃতি দিয়ে জানান, ঘটনায় দূর দূর পর্যন্ত বিজেপি কোনো যোগ নেই। ভিডিও ফুটেজ দেখে ৫ জন গ্রেপ্তারে পরে কার্যত সেই তথ্যই প্রমাণিত হল। তৃণমূলের অর্ন্তদন্ধের ফলেও হামলা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে।
