তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল শ্রমিক নেতা দীপঙ্কর

N
news13s_staff@gmail.comNews13s Verified
1 min read
Share
তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল শ্রমিক নেতা দীপঙ্কর
উলুবেড়িয়া: তোলাবাজি, দাদাগিরি সহ একাধিক অভিযোগে বীরভূমের তারাপীঠ থেকে দীপঙ্কর ঘোষ নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল উলুবেড়িয়া থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতা তৃণমূলের শ্রমিক সংগঠনের হাওড়া গ্রামীন জেলার নেতা। ধৃতকে শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল শ্রমিক নেতা দীপঙ্কর ঘোষ এলাকায় দাদাগিরি পাশাপাশি সাধারন মানুষকে হুমকি দিয়ে বেড়াচ্ছিলেন। এমনকি ১৬নং জাতীয় সড়কের পাশে বীরশিবপুর শিল্প তালুকে থাকা একাধিক কোম্পানি থেকে ও তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছিল। আর এরপরেই শুক্রবার পুলিশ তাঁকে গ্রেফতার করে। জানা গেছে, নির্বাচনের ফল প্রকাশের পর দীপু বীরভূমে গা ঢাকা দিয়েছিল। শুক্রবার সেখান থেকেই পুলিশ দীপঙ্কর ঘোষকে গ্রেফতার করে।