হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার ভিড় অবৈধ অনুপ্রবেশকারীদের

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার ভিড় অবৈধ অনুপ্রবেশকারীদের
বসিরহাট: হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্তে ভীড় অবৈধ অনুপ্রবেশকারীদের। মঙ্গলবার বসিরহাটের হাকিমপুর সীমান্তে দেখা গেল তেমনই চিত্র। জাতীয় নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করেছিল তখনো এই ছবি ঢাকা গেছিল বসিরহাট সহ রাজ্যের অন্যান্য সীমান্ত এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের নির্বাচন মিটতেই আবারো একই ছবি ধরা পড়েছে বসিরহাট হাকিমপুর সীমান্তবর্তী এলাকায়। এদিন বিপুল পরিমাণ অবৈধ অনুপ্রবেশকারী জড়ো হয়েছেন বাংলাদেশে যাওয়ার জন্য। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, যাদের কাছে ভারতে থাকার বৈধ কাগজপত্র নেই, অবৈধভাবে যে সকল অনুপ্রবেশকারীরা এই দেশে এসে বসবাস করছেন, তাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে। পাশাপাশি ভারত সরকারের নিয়ম অনুযায়ী 24.12.24 মধ্যরাত্রি মধ্যে যে সকল শরণার্থী এই দেশে প্রবেশ করেছেন, যেমন বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের হিন্দু শরণার্থীদের এই দেশের নাগরিকত্ব দেবে ভারত সরকার। যারা বিভিন্ন সময়ে কাঁটাতার বেরিয়ে অবৈধভাবে ভারতে এসেছেন, তাদের অতি শীঘ্রই যেতে হবে নিজেদের দেশে। পরবর্তীতে রাজ্য সরকারের তরফে আরেকটি নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রত্যেকটি জেলায় হোল্ডিং সেন্টার করা হবে। যারা অবৈধভাবে এখানে বসবাস করছেন তাদের জন্য। সরকারি বিঞ্জপ্তি জারির পরেই অবৈধ অনুপ্রবেশকারীরা ধীরে ধীরে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার ইকবালপুর, মমিনপুর, সন্তোষপুর, মেটিয়াব্রুজ সহ হাওড়া, হুগলি জেলার বিভিন্ন জায়গায় যারা অবৈধভাবে বসবাস করছিলেন তারা এই মুহূর্তে বসিরহাট হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। অনুপ্রবেশকারীরা জানান, বিগত তৃণমূল সরকারের আমলে তাদের বসবাসের কোনো অসুবিধে ছিল না। বর্তমানে বিজেপি সরকার আসায় তারা বিপাকে পড়েছেন। তৃণমূল সরকারের আমলে তারা ভারতে এসেছিলেন বিনা বাধায়। কেউ কেউ মাত্র কয়েক হাজার টাকার বিনিময় দালাল মারফত ভারতে এসে কেউ ২০ বছর কেউবা ১০ বছর কেউবা ৩-৪ বছর এই রাজ্যের বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। উলটে তারা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকম সুবিধা তারা পাচ্ছিলেন। রাজ্যে পালা বদলের পরেই তারা দেশ ছাড়ার পরিকল্পনা নিয়েছেন।