খেলায় রাজনীতিকরণ না হওয়াই ভালো, বার্তা বিধায়কের

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
খেলায় রাজনীতিকরণ না হওয়াই ভালো, বার্তা বিধায়কের
রায়গঞ্জ: শুরু হল টাউন ক্লাবের উদ্যোগে রায়গঞ্জ সুপার লীগ ২০২৬। দীর্ঘদিন ধরে রায়গঞ্জ তথা জেলার খেলোয়াড় দের মানোন্নয়নে সচেষ্ট টাউন ক্লাব। কিন্তু এখনো পর্যন্ত মেলেনি সরকারি অন্তর্ভুক্তি করণ। অভিযোগ, এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণ। যদিও এদিন খেলার মাঠে উপস্থিত হয়ে খেলায় রাজনীতিকরণের বিরুদ্ধে বার্তা দেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। টাউন ক্লাব ময়দানে রায়গঞ্জ সুপার লীগ ২০২৬ এর শুভ উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৌশিক চৌধুরী। ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন তিনি। এদিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কালিয়াগঞ্জ একাদশ ও ইউনাইটেড সুভাষগঞ্জ। ১-১ গোলে টাই হয় ম্যাচ। কালিয়াগঞ্জের হয়ে গোল করেন ভীম পাহান ও সুভাষগঞ্জের হয়ে গোল করেন পাপ্পু জমাদার। টাউন ক্লাবে উপস্থিত বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, 'দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রায়গঞ্জ তথা জেলার খেলোয়াড়দের মানোন্নয়নে সচেষ্ট রায়গঞ্জ টাউন ক্লাব। ভারতবর্ষের বিখ্যাত ফুটবলার তথা মোহনবাগানের ক্যাপ্টেন সত্যজিৎ হাওড়া জেলার হয়ে খেলতে এসেছিলেন এখানে। এছাড়াও এসেছেন প্রচুর স্বনামধন্য খেলোয়াড়। পাশাপাশি খুব সদ্য প্রীতিকার মত খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু খেলোয়াড়দের বিকাশের জন্য অর্থনৈতিক সহায়তা প্রয়োজন। খেলাধুলার সামগ্রী কেনা থেকে খেলোয়াড়দের পুষ্টিকর খাবার সবকিছুতেই অর্থের প্রয়োজন, যতটা পারবো আমি পাশে থাকব। এই ক্লাব এখনো সরকারি অন্তর্ভুক্তিকরণ হয়নি শুনে অবাক হয়েছি। আমি এতদিন রাজনীতিতে ছিলাম খেলায় সরাসরি ছিলাম না। তাই খেলায় কি করে রাজনীতি প্রবেশ করলো জানিনা। তবে ৪ তারিখের পর থেকে খেলায় রাজনীতিকরণ হবে না। খেলার জায়গায় খেলা থাকবে, নাটকের জায়গায় নাটক থাকবে, যোগ্যরা নিজেদের জায়গা পাবে।' টাউন ক্লাব সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন, 'বিধায়ক হওয়ার আগে থেকেই কৌশিক বাবু এই মাঠে আসতেন। এখন বিধায়ক হওয়ার পর সুপার লীগের ব্যবস্থাপনা দেখে তিনি আপ্লুত। আমাদের পাশে থাকার বার্তা দেওয়ায় আমরাও উৎসাহিত। এবারে সুপার লীগের চ্যাম্পিয়ন দল কে কে শিল্ডে সরাসরি সুযোগ পাবে। এইভাবে মাইল ফলক সেট করে ছোট ছোট টুর্নামেন্ট করার ফলে খেলোয়াড় মধ্যে খেলার প্রতি আগ্রহ বাড়ছে। এই লীগ কাম নক আউট খেলার ফলে আগামীতে খেলোয়াড় রা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে।'