বিজেপি কার্যকর্তাকে বেধরক মারধরের অভিযোগ

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
বিজেপি কার্যকর্তাকে বেধরক মারধরের অভিযোগ
দেবপ্রিয় সরকার, নৈহাটি: ফের নৈহাটিতে আক্রান্ত বিজেপি কার্যকর্তা। আক্রান্ত কার্যকর্তা ঈশ্বর রত্না। নৈহাটী পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহা পাড়ার বাসিন্দা। ঈশ্বর বাবুর মাথায় ৫২টি সেলাই পড়েছে। বুকে পিঠে আঘাত রয়েছে। পরিবার তরফে জানা গিয়েছে, প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া করে এলাকায় গঙ্গার ঘাটের দিকে গিয়েছিলেন ঈশ্বর বাবু। সেই সময় পিছন দিক থেকে তাঁর মাথায় রড, লাঠি দিয়ে তৃণমূলের দুষ্কৃতকারী কুন্দন তাঁতোয়া ও চন্দন তাঁতোয়া হামলা চালায় বলে পরিবারের অভিযোগ। আহত বিজেপি কার্যকর্তা ঈশ্বর বাবুর বাবা শ্যামসুন্দর রত্না বলেন, 'এই এলাকায় ছেলে একমাত্র বিজেপি করে বলে বার বার ওকে হেনস্থা করা হয়েছে। এইবার তো প্রানে মারতে চেয়েছিল। ছেলে মরে গেছে ভেবে ওরা ওকে গঙ্গার পাড়ে ফেলে রেখে চলে গিয়েছিল। ঘটনার খবর পেয়ে আমি গিয়ে দেখি ছেলে রক্তাত্ব অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে।' এর পরেই গুরুতর আহত অবস্থায় ঈশ্বর বাবুকে উদ্ধার করে প্রথমে নৈহাটী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কল্যানী জেএনএম হাসপাতাল স্থানান্তরিত করে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসার জন্য আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় বিজেপি যুবমোর্চার নেতা লখিন্দর রাজভর বলেন, 'ঈশ্বর ওয়ার্ডের সক্রিয় বিজেপি কর্মী। এর আগেও বহুবার তৃণমূলের দুষ্কৃতীরা ওকে মারধর করেছে। কিন্তু বর্তমানে ক্ষমতা হারিয়েও এখনও তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় দাপট দেখাচ্ছে। বিষয়টি দলের ওপর মহলে জানিয়েছি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।'