পয়লা বৈশাখের আগেই বাংলায় জোরদার প্রচারে মোদি, একদিনে তিনটি জনসভা
N
news13skolkata@gmail.comNews13s Verified
April 7, 2026
2 min read

Narendra Modi পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে এবার আরও আক্রমণাত্মক রূপে নামতে চলেছেন। পয়লা বৈশাখের আগেই রাজ্যে ধারাবাহিক প্রচারসূচি নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।
আগামী ৯ এপ্রিল একদিনেই তিনটি জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর। ওইদিন আসানসোল, হলদিয়া এবং সিউড়িতে সভা করবেন তিনি। এরপরও থামছেন না—টানা দু’দিন রাজ্যেই থেকে একাধিক জায়গায় প্রচার চালাবেন।
১১ এপ্রিল জঙ্গিপুর, কাটোয়া এবং বালুরঘাটে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেদিন রাতেই তিনি শিলিগুড়িতে পৌঁছবেন এবং সেখানে রাতযাপন করবেন। পরদিন, অর্থাৎ ১২ এপ্রিল শিলিগুড়িতে একটি বড় রোড শো করার কর্মসূচি রয়েছে।
নন্দীগ্রামে বিজেপি প্রার্থী Suvendu Adhikari-র সমর্থনে হলদিয়ার সভাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। জানা গিয়েছে, বাংলায় মোট প্রায় ১৪টি জনসভা করার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি Amit Shah-রও একাধিক সভা করার পরিকল্পনা রয়েছে।
দলীয় সূত্রে খবর, রাজ্যে এখনও একটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। সেটি সম্পন্ন হওয়ার পর এবং মনোনয়ন প্রক্রিয়া শেষ হলে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে। সেই অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সভাপতি Nitin Naween উপস্থিত থাকতে পারেন।
উল্লেখ্য, সম্প্রতি কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী বেশ আক্রমণাত্মক সুরে বক্তব্য রেখেছিলেন। সেখানে অনুপ্রবেশ, জনসংখ্যা পরিবর্তন এবং ধর্মীয় রাজনীতির প্রসঙ্গ উঠে আসে। রাজনৈতিক মহলের ধারণা, আসন্ন এই সফরেও একই ইস্যুগুলোকেই সামনে রেখে প্রচার চালাবেন তিনি।
