হাই কোর্টে জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং, প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

N
news13skolkata@gmail.comNews13s Verified
2 min read
Share
হাই কোর্টে জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং, প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে
ভোটের আগে বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার কলকাতা হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেয়। সব ঠিক থাকলে মঙ্গলবার জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জামিন পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান রাকেশ সিং। একটি ছবির সঙ্গে তিনি লেখেন, “সত্যের জয় হয়েছে।” পাশাপাশি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান তিনি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপে মিথ্যা মামলা করা হয়েছিল। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে— বিজেপি কি তাঁকে কলকাতা বন্দরের আসনে প্রার্থী করবে? যদিও দল এখনও এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, মৌলালিতে কংগ্রেস দপ্তরে ভাঙচুর ও পোস্টার বিকৃতির ঘটনায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরপর পুলিশ অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করে এবং গত বছর ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তাঁর ঘনিষ্ঠ কয়েকজন এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছিল। এদিকে জামিন পাওয়ার পর রাকেশ সিং জানিয়েছেন, কঠিন সময়েও যারা তাঁর পাশে ছিলেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। আগামী দিনে তিনি আরও শক্তিশালীভাবে রাজনৈতিক লড়াইয়ে ফিরবেন বলেও জানিয়েছেন।