সাতসকালে দুর্গাপুরে ইডি হানা: পুলিশের বাড়িতে তল্লাশি

N
news13skolkata@gmail.comNews13s Verified
2 min read
সাতসকালে দুর্গাপুরে ইডি হানা: পুলিশের বাড়িতে তল্লাশি
দুর্গাপুরের সিটি সেন্টার অঞ্চলের অম্বুজা নগরে বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে বুধবার সকালে হানা দিয়েছে Enforcement Directorate (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুরো এলাকা ঘিরে রেখেছে এবং বাড়িতে চলছে তল্লাশি। সূত্রের খবর অনুযায়ী, ইডি তদন্তকারীরা মনোরঞ্জনের বাড়িতে পৌঁছাতেই গেটে একটি নোটিশ টাঙিয়ে দেন। নোটিশে বলা হয়েছে, আগামী ১৩ মার্চ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে হাজিরা দিতে হবে। এদিনও ইডি অফিসাররা বাড়ির ভিতরে নথিপত্র খুঁজছেন এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন। ইডি সূত্রে জানা গেছে, কয়লা পাচার মামলায় প্রোটেকশন মানির লেনদেনের সঙ্গে মনোরঞ্জন মণ্ডলের যোগসূত্র রয়েছে। অভিযোগ, তিনি কয়লা ব্যবসায়ীদের টাকা পাচারের জন্য বড় অঙ্কের অর্থ গ্রহণ করেছিলেন। এর আগে ৩ ফেব্রুয়ারি কোয়লা পাচার মামলায় ইডি মনোরঞ্জনের বাড়িতে হানা দেয়। পরবর্তীতে তাকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজির হননি। এমনকী তাঁর স্ত্রীকেও তলব করা হয়েছিল। ফেব্রুয়ারি মাসে মনোরঞ্জন মণ্ডল বুদবুদ থানার ওসি হিসেবে দায়িত্ব নেন। অভিযোগ ওঠার পরই তাকে ওসি পদ থেকে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে বারাবনি থানার ওসি থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছিল।